ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যমুনা নদীতে ডুবে দুই বোনসহ তিন কলেজ ছাত্রীর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ডুবে দুই বোনসহ তিন কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার কচুয়াহাট সংলগ্ন যমুনা নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, রংপুরের বাবুপাড়ার সাইদুর রহমানের কলেজ পড়ুয়া মেয়ে বিথি ও রীতু এবং একই এলাকার রানা মিয়ার মেয়ে ফাতিমা আক্তার উপজেলার কচুয়াহাটে তাদের এক মামার বাড়িতে বেড়াতে আসে। পরে তারা যমুনা নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে নদীর পাড়ে একজন পা ফসকে পড়ে গেলে বাকি দু’জন তাকে তুলতে গিয়ে তিন জনই পানিতে ডুবে যায়।


সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগরণকে বলেন, স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বিকেল সাড়ে তিনটার দিকে তিনজনকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑